শাবির কিনের নতুন সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক ফাইয়াজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিনের ২০তম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাইয়াজ আল মুহাইমিন মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দা মোবাশ্বেরা তাসনিম, সহ-সভাপতি মনীষা তালুকদার ও মলয় রয়, সহ-সাধারণ সম্পাদক মো. রাইম আবিদ, সিনিয়র কো-অর্ডিনেটর প্রমি মুৎসুদ্দি, যুগ্ম-সম্পাদক আশিক আহমেদ রিয়ান, সাংগঠনিক সম্পাদক আবরার মাহির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানবীর আহমেদ।
এছাড়া অর্থ সম্পাদক হিসবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মাইশা মালিহা, সহ-অর্থ সম্পাদক মোসা. মৌসুমী আক্তার, প্রচার সম্পাদক তাসমিয়া খান দিয়া, ডিজাইন সম্পাদক স্পন্দন সাহা উৎস, সহ-প্রচার সম্পাদক আকাশ ত্রিপুরা, আরাফাত হুসেইন ফজলে রাব্বি, জাজিবা সৈয়দা মায়েশা ও নিলয় সাহা, শিক্ষা সম্পাদক তানজিনা রহমান, সহ-শিক্ষা সম্পাদক মেরাজ হাসান, আফরাজুর রহমান, নাসরিন আক্তার লতিফা, সুমাইয়া চৌধুরী, শিক্ষা উন্নয়ন সম্পাদক সাকিব আস সামি, সাংস্কৃতিক সম্পাদক হৃদিতা তালুকদার, রক্ত-বিষয়ক সম্পাদক সৈয়দ হৃদয়উজ্জামান মাহিদ, সহ-রক্ত বিষয়ক সম্পাদক মো. অহিদুন নূর তৌহিদ, অমিত লাল মুখার্জি, প্রচার এবং সহায়তা বিষয়ক সম্পাদক শফিক প্রধান, সহ-প্রচার এবং সহায়তা বিষয়ক সম্পাদক মাকসুদুল বাহার, জুবায়ের হোসেন তালুকদার জীম, মায়মুনা তাসনিম, দপ্তর এবং তথ্য বিষয় সম্পাদক সুমাইয়া আক্তার, সামাজিক সচেতনতা ও প্রচার সম্পাদক হোমায়রা মাইশা।
প্রসঙ্গত, গত ২৮শে জুন এক সভায় কিনের ১৯তম কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।








