সুনামগঞ্জের এসপি প্রত্যাহার

নানান ঘটনায় সমালোচনার মুখে সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (প্রশাসন) কাজী মোহাম্মদ ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে রয়েছে।
এ সংক্রান্ত আদেশ উল্লেখ্য করা হয়, সুনামগঞ্জ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি ১৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হলো। এছাড়াও পুলিশ সদর দপ্তরের আদেশে সুনামগঞ্জ ছাড়াও যশোর, নীলফামারী ও কক্সবাজারের এসপিকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে আ. ফ. ম. আনোয়ার হোসেন খান গত ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।
তবে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন, এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ও একটি কাজে তাহিরপুরে ছিলাম বলে জানান তিনি।
এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে আ.লীগ আমলের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ সুনামগঞ্জে এসপির ঘুসের হাট শিরোনাম সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে চোরাচালান,অবৈধ বালু ব্যবসা,জলমহাল দখল,বদলি বাণিজ্যসহ নানা অবৈধ কর্মকান্ডে সহযোগিতার অভিযোগ ওঠে এই এসপির বিরুদ্ধে। সেখানে বিভিন্ন থানার ওসি ও ইউএনও জড়িত রয়েছে উল্লেখ করা হয়। তা ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে।
এছাড়াও গত ৫ ফেব্রুয়ারি ‘স্যার’ সম্বোধন না করায় পুলিশ সুপারের রুম থেকে গলাধাক্কা দিয়ে গণঅধিকার পরিষদের নেতাদের বের করার হুমকি ও ‘বিএনপির বড় নেতাদের সঙ্গে আমার যোগাযোগ আছে,আজকে চাকরি ছাড়লে কাল নির্বাচন করতে পারবো। একপর্যায়ে এসপি উত্তেজিত হয়ে গণঅধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে গলা ধরে বের করে দিতে বলেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে বিতর্ক শুরু হয়।







