আব্দুল হান্নানের মৃত্যুতে ইমাম নুরুর রহমানের শোক

বিশ্বনাথের খাজাঞ্চী একডেমী এন্ড উচ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভুমি দাতা-খাজাঞ্চী ইউনিয়নের প্রবীণ মুরব্বি, হোসেন পুর নিবাসী শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে ”আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের “পরিচালক ও এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবার সদস্য মাওলানা ইমাম নুরুর রহমান।
এক শোক বার্তায় ইমাম নুরুর রহমান মরহুম আলহাজ্ব আব্দুল হান্নানের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,আলহাজ্ব আব্দুল হান্নান ছিলেন বহুগুনে গুনান্বিত একজন গুণি ব্যক্তি।যিনি একাধারে সমাজ সেবক ,রাজনীতিবিদ ,শিক্ষানুরাগী।তিনি এ জনপদের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠা করেছেন খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়।চালু করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা।প্রতিষ্ঠা করেছেন সামাজিক সংগঠন আলহাজ্ব আব্দুল হান্নান ট্রাস্ট।







