ইউএনও মেরিনা
এমন অনুরোধ করবেন না, যা আইনগতভাবে রাখার সামর্থ্য থাকে না
এমন কোনো অনুরোধ করবেন না যা আইনগতভাবে রাখা আমার সামর্থ্য থাকে না বলে জানিয়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।
তিনি রবিবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপস্থিত রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মীসহ সকলের উদ্দেশ্য আইনশৃঙ্খলা কমিটির সভায় এই আহবান জানান।
তিনি বলেন, উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় ও কোথায় কোনো সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না। তিনি আরও জানান, উপজেলা কোথাও গেদারিং দেখেন ইনফর্ম করবেন ব্যবস্থা নেয়া হবে এবং আমি নিজেও মনিটরিং করবো।
অনুষ্ঠিত আইনশৃঙ্খলা মিটিংয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওএফপিও ডাঃ সুমন চন্দ্র বর্মন, ওসি মুস্তাফিজুর রহমান, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া প্রমুখ।








