কামরুজ্জামান কামরুলের ২য় মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মরহুম কামরুজ্জামান কামরুল এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুম কামরুজ্জামান কামরুল এর আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







