কোম্পানীগঞ্জে দুই শতাধিক ব্যাক্তিকে খাদ্য সামগ্রী দিলেন পেট্রোকেম বাংলাদেশ

পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে সিলেটের কোম্পানীগঞ্জে বন্যা ক্ষতিগ্রস্ত দুইশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে তৈল, ডাল, চাল, আলু, লবন, ড্রাইকেক, খাবার স্যালাইন,পানি ও মুড়ি রয়েছে।
সোমবার সকাল ১১টার সময় উপজেলার ইসলামপুর নামক স্থানে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর সিলেট বিভাগীয় রিজিয়নাল ম্যানেজার কৃষিবিদ মোঃ আবু হানিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগের সভাপতি সাংবাদিক শের তারিকুল ইসলাম, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার বিল্লাল আহমদ, ৩নং তেলিখাল ইউনিয়নের বিসিআইসি ডিলার রসিক আহমদ ও এসএমই আঃ করিম।
এসময় উপস্থিত ছিলেন পেট্রোকেম বাংলাদেশ লিঃ কোম্পানীগঞ্জের পরিবেশক গোলাম মাওলা। আরও উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ জাবেদ, খুর্শিদ আলম, সাবেক ইউপি সদস্য খুর্শিদ মিয়া প্রমুখ।
খাদ্য সামগ্রী প্রদান শেষে কৃষিবিদ মোঃ আবু হানিফ বলেন, বন্যা আক্রান্ত কোম্পানীগঞ্জের মানুষের পাশে দাড়াতে পেরে পেট্রোকেম বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে আমি নিজেকে ধন্য মনে করছি। অতীতেও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে পেট্রোকেম পাশে ছিল। ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে।







