কোম্পানীগঞ্জে সড়ক দূর্ঘটনা: আহত-৩

সিলেটের কোম্পানীগঞ্জে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ৩ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু হাইটেক পার্কের সামনের মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের তিনজনই একই পরিবারের। আহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার গৌরি নগর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে আব্দুর রহিম (৪০), আব্দুর রহিমের ছেলে আরিফ (১৮), ওয়ারিস আলীর ছেলে তোফাজ্জল (২০)।
আহতদের মধ্যে আব্দুর রহিমের অবস্থা গুরতর। সরজমিনে গিয়ে জানাযায় রাস্তায় ট্রাক্টর দাড়ানো অবস্থায় ছিলো, ট্রাক্টরের কোন সিগনাল লাইট ছিলোনা, অন্ধকারে গিয়ে মটরসাইকেল ট্রাক্টরের সাথে সজোড়ে ধাক্কার ফলে ঘটনাটি ঘটে৷ কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হাইটেক পার্কের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে মটরসাইকেল দূর্ঘটনা ঘটেছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে দিয়েছে। ট্রাক্টর ও মটরসাইকেল থানার হেফাজতে আনা হচ্ছে।







