খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষক সংবর্ধিত

সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষক ইতালী প্রবাসী মজনু মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৭ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিঠির সদস্য শওকত আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু ইসহাকের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলোয়াত করেন শিক্ষার্থী রায়হান আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী হোসাইন আহমদ রাহী। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আরাফাত হোসাইন, পরিচালনা কমিঠির সদস্য মোস্তাক আহমদ মোস্তফা,আপ্তাব আলী,অভিভাবক কমিঠির সদস্য হিরন মিয়া।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার হোসেন,সহকারী শিক্ষক দৌলত মিয়া,নাসিম রব্বানী,শিক্ষিকা রেশমা বেগম,মারজানা বেগম,রুমি বেগম,লাকি বেগম,সুমা চন্দ্র,প্রমুখ।







