গোয়াইনঘাটে গ্রামীণ ব্যাংক আলীরগাঁও শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটের গোয়াইনঘাটে, গ্রামীণ ব্যাংক সিলেট জোনের জৈন্তাপুর এরিয়ার অন্তর্ভুক্ত আলীরগাঁও গোয়াইনঘাট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৭ জানুয়ারী বুধবার বিকেলে আলীরগাঁও শাখা অফিসে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক জৈন্তাপুর এরিয়া অফিসের পোগ্রাম অফিসার মোঃ আশফাক আহমেদ, আলীরগাঁও শাখা ব্যবস্হাপক পংকজ ভৌমিক, শাখার ক্যাশিয়ার মাসুদুজ্জামান, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক মোঃ আল-আমীন, কেন্দ্র ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস এবং হেলাল আহমদ প্রমুখ।







