চেষ্টা করলে সফলতা আসবেই-মিছবাহ উদ্দিন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি শিক্ষানূরাগী মিছবাহ উদ্দিন বলেছেন, পৃথিবীতে যত লোক সফল হয়েছেন। তাদের বাবারা লাখপতি ছিলেন না।তারা বেশীর ভাগই গরীব পরিবারের সন্তান ছিলেন।তাই তোমরাও সফলতা অর্জন করতে হলে পিছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং চেষ্টা করতে হবে।চেষ্টা করলে সফলতা আসবেই। কখনো হার মানবে না। জীবন একটি যুদ্ধ। এ যুদ্ধে জয়ী হতে হলে চেষ্টার কোন বিকল্প নাই। এডুকেশন ট্রাস্ট শিক্ষার ক্ষেত্রে বিগত দিন তোমাদের পাশে ছিলো,বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মাসুম আহমদ মারুফের সভাপতিত্বে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্নার সঞ্চালনায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, মাউন্ড এডোরা হসপিটালের পরিচালক, চিকিৎসক ডাক্তার এম. মাহবুব আলী জহির, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্ট্রি ও সমাজসেবী মো. ফারুক মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ইউপি সদস্য মো. আব্দুর রুপ, শিক্ষানুরাগী মো. নূর ইসলাম, ইলিয়াস আলী, আজম আলী, কলিম উদ্দিন, জাকারিয়া শিকদার। এসময় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী শুকুর আলী, নূরুল হক, নূরুল ইসলাম, শিমুল মিয়া, জুয়েল মিয়া, গোলাম আলী, মধু মিয়া, মশুর আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিউর রহমান, কামরুজ্জামান, খলিল উল্লাহ, মতিউর রহমান, হেমায়েতুল্লাহ, শুধু রাম বর্মন, অফিস সহকারী হোসনে আরা, দপ্তরী আব্দুল মান্নান প্রমুখ।
সভাশেষে সংবর্ধিত অতিথিসহ অন্যান্য অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।







