ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে কর্মগুনে তৃনমুল থেকে কেন্দ্রীয় পর্যায়ে আনিসুল
দীর্ঘদিনের রাজনীতি ও নিজ কর্মগুনে তৃনমুলে জনপ্রিয়তা ছাড়িয়ে কেন্দ্রীয় প্রযায়ে পরিচিতি ও অবস্থান রয়েছে। ছাত্র রাজনীতি দিয়ে শুরু করা দক্ষ সংগঠক, পরিছন্ন, শিক্ষিত দলের জন্য নিবেদিত সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) এর তৃনমূল পর্যায়ে জনপ্রিয় বিএনপি নেতা আনিসুল হক। শুধু দলীয় নেতা কর্মীরাই নয় অসহায় মানুষের আস্থা, বিশ্বস্থের স্থল, সেই সাথে দীর্ঘদিন ধরে দিন-রাতে ভোটের মাঠ চষে বেড়ানো এই বিএনপি নেতার সর্বমহলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে জনগণের ভরসা ও আকাঙ্ক্ষার প্রদীপ হতে পেরেছেন বলে দাবি সুনামগঞ্জ-১ আসনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। আর এমনটাই জানা গেছে সুনামগঞ্জ-১ আসনের তৃনমুল পর্যায়ের সকল স্তরের নেতাকর্মী ও বিএনপি ও সহযোগি সংগঠন সহ সর্বস্তরের জনগণের কাছ থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, আনিসুল হক কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ কৃষক দলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সহসভাপতি, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদেও ছিলেন।
জামালগঞ্জ উপজেলা বাসিন্দা জহির মিয়া জানান, দলের দুর্দিনের আমাদেরকে আগলে রেখেছেন তার মত লোক দলীয় মনোনয়ন দিলে আমাদের মত কর্মীরা আগামীতেও বাচঁতে পারবো।
তাহিরপুর উপজেলার বাসিন্দা আমিন মিয়া সহ অনেকে জানান, সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের রয়েছে বিশাল কর্মী বাহিনী। যাদেরকে তিনি গত দুই যুগের বেশি সময় ধরে জেল, জুলুম, মামলা-হামলা সহ্য করে সাথে নিয়ে চলছেন, সহযোগীতা করে আগলে রেখেছেন নিজের পরিবারের মত করে। তাই আনিসুল হককে দল মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দিবে বিশ্বাস আর আশা করছি।
ধর্মপাশা উপজেলা বাসিন্দা নাজিম মিয়া, কয়েস মিয়া জানান, আনিসুল হক দুর্দিনের দলের নেতাকর্মী পাশে ছিল, যার জন্য যেখানে উপস্থিত হয় সেখানেই সকল স্তরের মানুষের ঢল নামে। এই আসনে আনিসুল হকের বিকল্প নেই।
আনিসুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্দশে উজ্জীবিত হয়ে ছাত্র রাজনীতি থেকে শুরু করি। কাজ করছি দীর্ঘদিন ধরে দলের স্বার্থে তৃণমূল পর্যায়ের সকল স্তরের মানুষকে নিয়ে।
আনিসুল হক বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি ঘরে ঘরেই আমার অবস্থান রয়েছে আর আমি চেষ্টা করে যাচ্ছি দলের জন্য তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নের। বিগত ১/১১ ও এর পূর্বে থেকে আমি আমার সবোচ্ছ মেধা শ্রম দিয়ে দলের জন্য,নেতা কর্মীদের জন্য কাজ করছি। সুনামগঞ্জ ১ আসনে দলীয় প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হয়েছিলাম। আমি বিশ্বাস আর আশা করছি দল আমার কাজের জন্য। তৃণমূলে আমার জনপ্রিয়তা যাচাই বাছাই করে আমাকেই দলীয় মনোনয়ন দিবেন। আর সাধারণ ও তরুন প্রজন্মের ভোটার আর সচেতন জনগন সর্বপরি জিয়ার সৈনিকরাই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।








