জুলাই আগষ্ঠে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নবীগঞ্জে বিজয় র্যালি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির, পৌর বিএনপির একাংশ, জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৪’র জুলাই আগষ্ঠে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার বিভিন্ন সময়ে বিজয় র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অংশনেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী। মঙ্গলবার বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপির একাংশসহ যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশাল বর্ষপূর্তির র্যালী ও গণমিছিলটি নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের সারা প্রদক্ষীন করে পুণঃরায় নতুন বাজার মোড়ে মিলিত হয়ে এক মিনিট নিরবতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা। উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি বয়েত উল্লা নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান ওলির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, বিশেষ অতিথি ছিলেন আমেরিকা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল আলী নান্টু। অন্যান্যের বক্তব্য রাখেন তৌহিদুল ইসলাম চৌধুরী, মুশফিকুজ্জাম চৌধুরী নোমান, মোশাহিদ আলম মুরাদ প্রমুখ।








