জৈন্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারীদের গো খাদ্য বিতরণ

সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাসপাতালের কম্পাউন্ড প্রাঙ্গণে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ গো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ খামারীর মাঝে হাঁস মুরগীর খাদ্য, ১০০ জনকে ছাগলের খাদ্য ও ২০ জনকে গরুর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (লাইভস্টক) ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আসাদুল হাবিব, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মজিবর রহমান, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, (কৃত্রিম প্রজনন) আবু জাফর মোহাম্মদ রাজু, এলএফএফ (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) পংকজ দেব লিওন, এল.এফ.এ মো শফিকুল ইসলাম, মো রাজিব আহমেদ, মো. শরীফ উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মী সহ সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারীরা।







