জৈন্তাপুরে বন্যায় তলিয় গেছে হাজারো ঘরবাড়ি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বুধবার রাত হতেই ভারতে মেঘালয় হতে নেমে আসা ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।মুর্হুতেই ডুবে যায় নিচু এলাকার ঘরবাড়ি।উপজেলার ২নং জৈন্তাপুর ও নিজপাট ইউনিয়নের হাজারো ঘর বাড়ি তলিয়ে যায় জুয়ারের পানিতে।এসময় উদ্ধার করতে মানুষের পাশে ছুটে আসেন জনপ্রতিনিধি ও উপজেলা প্রসাশন।জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৮টি আশ্রয় কেন্দ্র চালু করা হয় বন্যার্তদের জন্য ব্যবস্হা করা হয় শুকনো খাবার ও পানি ।
এদিকে পানির খবর পেয়ে সকালেই দ্রুত ছুটে আসেন সিলেট জেলা প্রসাশক শেখ রাসেল আহসান তিনি উপজেলার বিভিন্ন পানি বন্ধি মানুষের পাশে গিয়ে খোজ খবর নেন।এসময় আরো উপস্তিত ছিলেন জৈন্তাপুর উপজেলার নবনির্বাচিত চেয়াম্যান মোঃ লিয়াকত আলী,উপজেলা নিবার্হী অফিসার উম্মে শালিক রোমাইয়া,উপজেলা সহকারী কমর্মকর্তা ফাতিমাতুজ জাহুরা সানিয়া,জৈন্তাপুর মডেলা থানা কর্মকর্তা ওসি তাজুল ইসলাম পিপি এম সহ অন্যান্য ব্যাক্তি বর্গ।
বুধবার রাত বন্যার পানি ভাড়ার সাথে সাথে উদ্ধার কাজে সাহায়তা করে উপজেলার বিভিন্ন স্হরের মানুষ।গড়্বীর রাত পর্যন্ত উদ্ধারে সহায়তা করেন জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়াম্যান সাদ ুউদ্দীন সাদ্দাম,চেয়াম্যান ফখরুল ইসলাম,বাহারুল আলম বাহার,ইন্তাজ আলী, প্রবাসী নেতা আব্দুল গফ্ফার খসরু, আমিন আহমদ,রুবেল শরীফ, আব্দুল কুদ্দুস,কুতুব উদ্দীন, সেলিম রানা প্রমুখ।
এই রির্পোট লিখা পর্যন্ত উজানের পাহাড়ি ডল কমেছে তাই বন্যার উন্নতি হয়েছে।তবে উপজেলার হাওর এলাকার পানি বৃদ্ধি হচ্ছে ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্চে।







