তামাবিল আমদানীকারক গ্রুপের নির্বাচন করতে চান আব্দুল আলিম

তামাবিল পাথর ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করতে চান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী এবং রাজনীতিবীদ আব্দুল আলিম।
তিনি মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং গোয়ানঘাট উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ। আব্দুল আলিম ব্যবসায়ী মহলে খুবই পরিচিত একজন। তার মেধা ও যোগ্যতায় ব্যবসায়ও সফল।
তিনি সাধারণ ব্যবসায়ীদের অধিকার আদায়ে সব সময় সোচ্ছার।
নির্বাচনের প্রার্থীতার বিষয়ে কথা হলে আব্দুল আলিম বলেন, তামাবিল পাথর আমদানী গ্রুপ। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই সংগঠনের ব্যাপক ভূমিকা রয়েছে।
আর সামনে এই সংগঠনের নির্বাচনের প্রস্তুতী চলবে। তাই দক্ষ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে সদস্যরা মুখিয়ে আছেন।
তিনি বলেন, আমি সব সময় সাধারণ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে কথা বলে এসেছি। ব্যবসায়ীদের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছি। তাই অনেক ব্যবসায়ীরা চান আমি আসন্ন নির্বাচনে নির্বাচন করি।
আমি নির্বাচিত হলে অতিতের মতো ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে যাবো। সংগঠনকে এগিয়ে নিতে যেকোন দুর্যোগ মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হবো। তাই আমি যদি নির্বাচনে দাঁড়াই আশা করছি সকল ব্যবসায়ীরা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।







