তাহিরপুরে বিদ্যুৎপৃষ্টে মাদ্রাসার ছাত্র নিহত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহিন আলম (১৩) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। সে দারুল ইসলাম মডেল মাদ্রাসা (নুরানী) প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও উত্তর বড়দল ইউনিয়নে জামতলা (ফকির নগর) গ্রামের সাজিনুর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের মতই তার সহপাঠী দের সাথে মাদ্রাসায় আসে। সকাল ১০টা ৪০মিনিটের দিকে সে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে ওয়াস রোমে যায়। সেখানে যাওয়ার কিছু ক্ষন পরেই বিদ্যুৎতায়িত হয়,এতে তার হাত পা,কপাল ও শরীরে বিভিন্ন অংশ জ্বলসে গিয়ে ওয়াস রোমেই মৃত্যুবরন করে। এই অবস্থায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে পরিবারকে জানায়।
বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলে নিহতের ঘটনায় পিতা সাজিনুর রহমানের কোনো অভিযোগ নেই বলে জানান।
দারুল ইসলাম মডেল মাদ্রাসা (নুরানী) অধ্যক্ষ-মুফতি আব্দুর রাকিব শিক্ষার্থী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে আছি, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।








