নির্বাচন দেরী করতে কিছু দল পিআর চায়: মাহবুবুর রহমান
নির্বাচন দেরী করতে কিছু দল পিআর চায়। পিআর দেশের জনগন চায় না, তারা ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি আর সুখে দুঃখে পাশে থাকে আর থাকবে তাকে নির্বাচিত করতে চায়। তারা পিআর এর এমপি চায় না। তা সবাই মিলে প্রতিহত করবো বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান সরকার।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের মেইন রোডে পথ সভায় প্রধান অতিথি বক্তব্য কথা গুলো বলেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভায় মাহবুবুর রহমান বলেন, বিএনপি’র পক্ষ থেকে যদি তাকে মনোনয়ন দেওয়া হয় আর জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে তিনি হাওরাঞ্চলের শিক্ষা, চিকিৎসা, কৃষকদের উন্নয়নে কাজ করবেন এবং যাদুকাটা নদীর চাঁদাবাজি বন্ধ করবেন বলে এলাকাবাসীকে আস্বস্ত করেন। বিএনপি বিরুদ্ধে সকল ষড়যন্ত্র দেশের জনগন কঠোর ভাবে দমন করে তারেক রহমানকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে বিপুল ভোটের মাধ্যমে। হিংসা করে লাভ হবে না। জনগন বুঝে তারেক রহমান এর হাতেই দেশ নিরাপদ যা অন্য কোনো দলের হাতে নয়।
মাহবুবুর রহমান বলেন, আমি টাকা কামানোর জন্য এমপি হতে চাই না, আমার অনেক আছে তাই আমি শেষ করতে পারবো না। আমি এমপি হতে চাই আপনারদের ভালবাসা নিয়ে সুখে দুঃখে পাশে থাকতে। আপনার সকল স্তরের মানুষ উন্নয়ন করতে।
তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাওলানা আবুল কাশেম’র সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মিয়ার পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, আজিজুর রহমান, আজাদ হোসেন বাবলু, সদস্য এডভোকেট শাহিনুর রহমান, নবী হোসেন, নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী,যুগ্ম আহবায়ক হাফিজুল হক, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম, এস এম মাহবুব মল্লিক জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক এসএম মাহবুব মল্লিক, তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য আঃ গনী, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন, উত্তরবদল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রুহুল আমীন,বালিজুরি ইউনিয়ন যুবদলের সভাপতি জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস ছালাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার, জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, বাদাঘাট কলেজ ছাত্রদলের আহবায়ক সুজন মিয়া, ছাত্রদল নেতা মাহবুব, স্বেচ্ছাসেবক নেতা আমীর হোসেন প্রমূখ।








