পাহালগাম হামলার মূল হোতাসহ ৩ লস্কর জঙ্গি নি/হ/ত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পাহালগামে হামলার মূল হোতা সুলেমান শাহসহ ৩ লস্কর জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির পুলিশ।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সোমবার (২৮ জুলাই) শ্রীনগরে এক অভিযানে সশস্ত্র এই গোষ্ঠীর এই তিন সদস্যকে হত্যা করা হয়। যাদের দুজন পাহালগাম হামলায় জড়িত ছিল। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে লস্কর-ই-তৈয়েবা সুলেইমান শাহ ছিলেন। তাকে ২২ এপ্রিল পেহেলগাম হামলার মাস্টারমাইন্ড বিবেচনা করা হয় ।
‘অপারেশন মহাদেব’ নামের এই অভিযান পরিচালনা করে পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও সেনাসদস্যরা। অভিযানে সুলেইমান ছাড়া আরও নিহত হয়েছেন আবু হামজা এবং ইয়াসির নামের দুই ব্যক্তি। ইয়াসিরকেও পাহালগাম হামলার অন্যতম হামলাকারী বলে ধারণা করা হয়।
নিরাপত্তা সূত্রের বরাতে এনডিটিভি জানায়, সুলেইমান শাহ পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করতেন এবং তিনি ‘হাশিম মুসা’ নামেও পরিচিত ছিল। তার ব্যাপারে যে কোন কোনো তথ্য সরবরাহের জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক টুইটে বলা হয়, ‘তীব্র বন্দুকযুদ্ধে তিনজন সন্ত্রাসীকে প্রতিহত করা হয়েছে। আমাদের অভিযান চলবে।’
কাশ্মীরের পাহালগামে হিন্দু তীর্থযাত্রীদের ওপর নৃশংস হামলার জেরে উপত্যকায় জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেই ধারাবাহিকতায় গত শনিবার গভীর রাতে শ্রীনগরের দাচিগাম ন্যাশনাল পার্ক সংলগ্ন লিদওয়াস বনাঞ্চলে অপারেশন মহাদেব-এর আওতায় চালানো যৌথ অভিযানে এই তিন লস্কর-ই-তৈয়বা জঙ্গিকে হত্যা করা হয়।








