প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ’র আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণভুমি সিলেটে আগমন উপলক্ষে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (সিবিএ) রেজি: নং চট্ট- ১৬৯০ এর সভাপতি মো. শাহ আলম ভূঞা ও সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদ এর নেতৃত্বে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসের প্রাঙ্গণ থেকে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (সিবিএ) এর নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল নিয়ে আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন।
মিছিল শেষে সংগঠনে সভাপতি মো. শাহ আলম ভূঞা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে অতীতে কোন সরকার তা করতে পারে নি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে তিনি সকলের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী সিলেটে আসায় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (সিবিএ) এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।







