বালাগঞ্জে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সারাদেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে উৎসবের আমেজে বিতরণ করা হয়েছে নতুন বই। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ¡সিত কোমলমতিসহ বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। বই বিতরণ উৎসবের মাধ্যমে নতুন বই হাতে পাওয়ায় শিশুরা নতুন উদ্যমে পড়াশোনা করতে পারবে বলে আশা অভিভাবকদের।
সোমবার (১ জানুয়ারী) সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে নতুন বই নিতে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা।
সরেজমিনে কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উস্তার রেজিয়া কেজি স্কুলে বই বিতরণ উৎসবের শুরু করেন ইউএনও মারিয়া হক। পরে বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১১টায় বই বিতরন উৎসব শুরু করেন প্রধান অতিথি হিসেবে ইউএনও মারিয়া হক।
এসময উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, সহকারী শিক্ষা অফিসার সুব্রত দাস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রজত চন্দ্র দাস,সাংবাদিক শাহাবুদ্দিন শাহীন ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু, শিক্ষক সঞ্জয় কুমার দাস, অভিবাভক বুলবুল আহমদ,আমীর আলী সহ শিক্ষক মন্ডলী,অভিবাভক ও শিক্ষার্থীরা। পরে বালাগঞ্জ সরকারি দ্বারিকা নাথ উচ্চ বিদ্যালয়ে ১২ টার দিকে বিদ্যালয়ের হল রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক নুরুল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ ইউএনও মারিয়া হক। এসময উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, সহকারী শিক্ষা অফিসার সুব্রত দাস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান,বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস, সাংবাদিক শাহাবুদ্দিন শাহীন, বিদ্যালযের শিক্ষক তুলসী দাস, শিক্ষকগোবিন্দ চক্রবর্ত্তী, শিক্ষক একরামুল হক, শিক্ষকজাকির হোসেন, শিক্ষিকাঅর্পিতা দাস, শিক্ষক জাগির হোসেন প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী আল রাফি গীতা পাঠকরে শিক্ষার্থী দীপ্ত দত্ত বর্ন। পরে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেয়া হয়। এভাবে উপজেলার প্রতিটি বিদ্যালযে বই বিতরন উৎসব পালন করা হয়।







