মাধবপুরে শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত
হবিগঞ্জ জেলা অটোরিকশা, অটো টেম্পু মিশুক, বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ও মাধবপুর বেবিট্যাক্সি সমবায় সমিতির আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় উক্ত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা অটোরিকশা, অটোটেম্পু, মিশুক, বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: জসিম মিয়া’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: কবির আহমেদ চৌধুরী’র সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সাবেক মেয়র মো: হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক চৌধুরী ফজলে ইমন, সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার শ্রমিক নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ মো: ফয়সল’কে সমর্থনের ঘোষণা দেওয়া হয়।








