মাধবপুরে সড়ক দুর্ঘটনায় কারখানা শ্রমিকের মৃত্যু, আহত ১
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় শচিন দাস পানিকা (২৫) নামে এক কারখানা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শচিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বাসিন্দা বালক দাস পানিকার ছেলে। কর্মস্থলে যাওয়ার পথে তিনি প্রাণ হারান।
একই ঘটনায় মোটরসাইকেল আরোহী ইউসুফ তালুকদার (সুরমা চা বাগান, মাধবপুর) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজনদের ভাষায়— শচিনের চলে যাওয়া তাদের জীবনে শুধু শূন্যতা ও বেদনার স্মৃতি রেখে গেল।








