লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর সপ্তদশ মৃত্যুবার্ষিকী পালন করেছে লিডিং ইউনিভার্সিটি। মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩) সকালে খতমে কোরআন, সকাল সাড়ে ১০টায় মরহুমার কবরে দানবীর ড. সৈয়দ রাগীব আলী ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং কবরস্থান সংলগ্ন লিডিং ইউনিভার্সিটির জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির জামে মসজিদের ঈমান হাফিজ মাওলানা আব্দুল কাদির।
লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী ১ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত মূল্যায়ন ও স্মৃতিচারণ মূলক স্মারক ‘আলোর দিশারী রাবেয়া’ এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃক প্রকাশিত’ মানব সেবায় অনন্য প্রাণ এক নারী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শপ্তদশ মৃত্যুবার্ষিকি উপলক্ষ্যে গ্রামবাসি, লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিকে শিরনী বিতরণ করেছে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটি পরিবার।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ এবং মানুষের প্রতি তাঁর স্নেহ মমতা এবং অত্র এলাকার উন্নয়নে তাঁর অবদান এবং অনুপ্রেরণার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব, এমপি।
মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর জীবন ও কর্মের উপর অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সহ-সহপতি এবং লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবেদ হোসেন, সিলেট মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, সিলেটের বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা ও সিলেট মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা শুয়েব আহমেদ, বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান শামীম আহমেদ চৌধুরী, বিশিষ্ট কবি এবং লেখক একে আজাদ চৌধুরী, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী,
সৈয়দ মোজাহিদ আলী,
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. এ.কে.এম. দাউদ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. তারেক আজাদ চৌধুরী, সহকারী অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য ডা. সাদিয়া মালিক চৌধুরী, ট্রাস্টি বোর্ড সদস্য দেওয়ান সাকিব আহমেদ, লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তওফিক মজিদ লায়েক, প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরোন্দ্র বিশ্বাস সমর, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া,
টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. শফিকুর রহমান।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ও লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান। লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিলেট ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা আর এস মাল্টিভিশনের সিইও জুলফিকার রহমান সাইদ, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতেন ফয়সাল সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান,
লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের আমন্ত্রিত প্রতিষ্ঠানসমূহ এবং সন্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দসহ লিডিং ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।







