শাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল জিয়া পাঠশালা

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জিয়া পাঠশালা’ নামে তিনদিন ব্যাপী বইমেলা। মেলা থেকে লাভের সম্পন্ন অর্থ জুলাই বিপ্লবের আহতদের পিছনে খরচ করবে আয়োজক সদস্যরা।
গত ৫ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে এ মেলার উদ্বোধন করেন সহকারী উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম।
তিন দিনব্যাপী বইপ্রেমীদের পদচারণায় ও হাজারো পাঠকদের উপস্থিতির মাধ্যমে প্রানবন্ত পরিবেশে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় এ মেলা সম্পন্ন হয়।
বইমেলার প্রধান আয়োজক ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকার বলেন, “জিয়া পাঠশালা একটি ব্যতিক্রমধর্মী চ্যারিটি বুক স্টল। আমাদের এ মেলায় ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রকৃত ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই প্রদর্শন করা হয়েছিল।। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জাতির ইতিহাসকে সংরক্ষণ ও তা সবার কাছে পৌঁছে দেওয়া।”
তিনি আরও বলেন, “এ মেলার উপার্জিত সকল অর্থ মানবিক সহায়তায় ব্যয় করা হবে। বিশেষ করে বিক্রি হওয়া বইয়ের পুরো আয় জুলাই-আগস্ট মাসে আহত ও বিপদগ্রস্ত মানুষের সেবায় ব্যয় করা হবে।”
নাঈম সরকার বলেন, “আমাদের জিয়া পাঠশালার আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ভালো সাড়া ফেলেছে। পছন্দের বই পড়তে ও কিনতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও নামা সময়ে মেলা প্রদর্শন করেছেন।তিনদিনের এ মেলায় বইপ্রেমীরা যেমন তাদের পছন্দের বই কিনেছে, তেমনি পাঠকেরাও মেলার টেন্টে বসে বই পড়ে প্রাণবন্ত রেখেছেন।”







