সিলেটে ইয়াবা জব্দ, নারীসহ গ্রেফতার ২

সিলেটে ইয়াবা বহনের অভিযোগে নারীসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৫৫০ ইয়াবা জব্দ করা হয়।
আটকরা হলেন-রাজনগর উপজেলার বুঝবেন গ্রামের মো. বুলবুল আহমেদ ও একই গ্রামের শোভা আক্তার।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকালে গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বুলবুল ও শোভাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।







