সিলেট-৪ আসনের তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার বিজয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নির্বাচনের ভোট গ্রহন। সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দুই একটি কেন্দ্রে কিছু ঝামেলা দেখা গেলেও শান্তিপূর্ণ ভোট গ্রহনের চিত্র দেখা গেছে বেশিরভাগ কেন্দ্রেই। দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরুষ ও মহিলা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।
বেশিরভাগই নবীন ও তরুণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ কেন্দ্রে তেলিখাল, চাতলপার ও বিলাজুর এই তিনটি গ্রামের মোট ভোটার ৩৬৯৫জন। ভোট কাষ্ট হয় ১৭৪০ টি। এদের মধ্যে নৌকা- ১৬৫২টি, সোনালী আঁশ-২০ টি ও মিনার-২৭ টি ভোট পেয়েছে৷ তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয় রায় চৌধুরী জানান এখানে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদাই তৎপর ছিলেন। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে ভোট দিয়েছেন।







