সুনামগঞ্জে পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেচান ব্রিজের পাসে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে মোটরসাইকেল চালক আবু সালেক (২৯) অরফে সাদ্দাম আহমেদ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে ছাতক উপজেলার দক্ষিণ কুরমা ইউনিয়নের চেচার এলাকার সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের মৃত হাজী মকবুল মাস্টারের ছেলে।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন তার এলাকার বাসিন্দা রফিক মিয়া। তিনি জানান, আবু সালেক (সাদ্দাম আহমেদ) সিলেট থেকে লেখা পড়া করতো, ছাতক বেড়াতে গিয়েছিল। ছাতক থেকে সুনামগঞ্জ বাড়ি আসার পথে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঘটনা স্থলেই নিহত হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়েছে।তার এই মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জাওয়া বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ হয়রত আলী দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,এই বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুমন কুমার চৌধুরী সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি সনাক্ত করা হয়নি,তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে ঘাতক গাড়ীটিকে সনাক্ত করার। নিহতের পরিবারের লোকজন এসেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল সাভাবিক রয়েছে।








