১০ লাখ টাকাসহ চন্দনাইশে তিনজন আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবদুল বারি হাট থেকে সাড়ে ১০ লাখ টাকাসহ (১০ লাখ ৪৯ হাজার টাকা) তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় জব্দ করা হয়েছে একটি রিকুইজিশন করা নোহা মাইক্রোবাস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আবদুল বারি হাট থেকে তাদের আটক করা হয়।
চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াছ খাঁন বলেন, রাত ১২টার দিকে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়। তিনি জানান, তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





