মাওলানা মুহিবুর রহমান
১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে আমীরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ১১ অক্টোবর রেজিস্টারী মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের বিশাল নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে বি.কে.এম সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড উত্তরের ব্যাপক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ রবিবার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব শাখা সভাপতি কারী তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পথসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি জননেতা মাওলানা মুহিবুর রহমান, বিশেষ অতিথি মহানগর সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ আব্দুল গাফফার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ সুহেল, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ রশিদ, মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, শাখা সহ-সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে স্থানীয় বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি জননেতা মাওলানা মুহিবুর রহমান, বিশেষ অতিথি মহানগর সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ আব্দুল গাফফার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বি.কে.এম দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি আমীরে মজলিস শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের দেশব্যাপী নাগরিক সমাবেশের কর্মসূচীর অংশ হিসেবে ১১ অক্টোবর সিলেট ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে বিশাল নাগরিক সমাবেশ সফলের লক্ষ্যে সংগঠনের বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে নেতাকর্মী ও সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তুলার আহবান জানান।
এতে উপস্থিত ছিলেন, মাওলানা রহমত উল্লাহ আল হানাফি, আব্দুল খালেক, সুলতান মিয়া, মুহাম্মদ আব্দুর রব, মুহাম্মদ জসিম মুল্লা, আব্দুল বাসেত, আব্দুর বর, সেলিম মুল্লা, নোমান আহমেদ, আবু তালহা, হানিফ মুল্লা, খুর্শেদ, রনি, শাহাব উদ্দিন, আলী হোসেন, জাকির হোসেন, শাকিল আহমদ প্রমুখ।







