১২০ গুণ জুমের মোবাইল আনল অপো

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্টফোন সিরিজটি উন্মোচন করা হয়। এই সিরিজের প্রধান আকর্ষণ ১২০ এক্স জুম সক্ষমতা।
ক্যামেরা ও ফিচার ‘লাইভ ওয়াইড’ স্লোগান নিয়ে আসা এই সিরিজের ক্যামেরায় রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’। এর ০.৬x আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউ নিশ্চিত করে। এ ছাড়া এতে রয়েছে ৩.৫x টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘রেনো ১৫ সিরিজ ফাইভজি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা প্রতিটি ফ্রেমে তাদের বিশ্বকে আরও বিস্তৃতভাবে ধারণ করতে পারেন।’
রেনো ১৫ সিরিজের দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে:
অপো রেনো ১৫ ফাইভজি (১২ / ২৫৬ জিবি) : অরোরা হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে, দাম ৭৯ হাজার ৯৯০ টাকা।
অপো রেনো ১৫ এফ ফাইভজি (৮ / ২৫৬ জিবি) : অরোরা ব্লু ও টোয়াইলাইট ব্লু রঙে, দাম ৫৪ হাজার ৯৯০ টাকা।
পাশাপাশি অপো প্যাড এসই এবং অপো প্যাড ৩ যথাক্রমে ৩১ হাজার ৯৯০ টাকা এবং ৫৯ হাজার ৯৯০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।







