৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের জনসভায় প্রবাসী বাঙালিদের জনস্রোত
গতকাল ১১ই নভেম্বর বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে লন্ডনের ঐতিহ্যবাহী রয়েল রিজেন্সি হল পরিণত হয়েছিল প্রবাসী বাঙালিদের এক মহামিলনমেলায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য জনসভায় নেমেছিল নেতাকর্মীদের জনস্রোত।
“ঐতিহ্যের আলোয়ে, তরুণের প্রবাহে, ভিড়বে তরী আগামীর পাড়ে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত জনসভায় লন্ডনসহ বার্মিংহাম, ম্যানচেস্টার, লুটন, ওল্ডহ্যাম, ব্র্যাডফোর্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সন্ধ্যার আগেই হলের সামনে জমতে শুরু করে নেতাকর্মীদের ভিড়। বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা আর “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
জনসভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান। তাঁদের আহ্বানে ও নেতৃত্বে আয়োজিত এই জনসভা অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন। তিনি তাঁর বক্তব্যে যুবলীগের ৫৪ বছরের গৌরবময় ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, যুবলীগ শুধু একটি সংগঠন নয়, এটি বঙ্গবন্ধুর আদর্শে গড়া তরুণদের একটি আন্দোলনের নাম। প্রবাসেও সেই আদর্শকে ধরে রাখতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তাঁরা সম্পৃক্ত রয়েছেন। দেশের রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে তাঁদের উদ্বেগ ও প্রত্যাশা রয়েছে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদান, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এবং ঐক্যবদ্ধভাবে দেশের পক্ষে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
জনসভায় বক্তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের দাবি জানান। তাঁরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠেছিল। তাঁর প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি উত্থাপন করেন বক্তারা।
বক্তারা তাঁদের বক্তব্যে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। তাঁরা বলেন, ভোটাধিকার ছাড়া গণতন্ত্র অর্থহীন। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই জনসভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এছাড়াও বিপুলসংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থী ও কমিউনিটি ব্যক্তিত্ব স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগ দেন। তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ জনসভায় প্রবাসে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জালাল উদ্দিন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, হাবিবুর রহমান সাবেক সংসদ সদস্য সিলেট-৩ আসন, আব্দুল আহাদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ইউকে আওয়ামী লীগ, মিসবাহ সাদাত শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, জামাল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য যুবলীগ, মাহমুদ আলী সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য যুবলীগ, তামিম আহমেদ সভাপতি যুক্তরাজ্য ছাত্রলীগ, সজীব ভূঁইয়া সাধারণ সম্পাদক যুক্তরাজ্য ছাত্রলীগ, সানাউল হক যুক্তরাজ্য আওয়ামী লীগ সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা যুবলীগ, মুহসিন আহমদ যুক্তরাজ্য আওয়ামী লীগ সদস্য ও সহ-সভাপতি ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ ইউকে ও সাবেক সহ সভাপতি জালালাবাদ থানা ছাত্রলীগ, মো: রিপন চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগ সদস্য ও সাধারণ সম্পাদক মিরাশি ইউনিয়ন ছাত্রলীগ, মো: আলী আহমদ যুক্তরাজ্য ছাএলীগ কর্মী ও সহ-সভাপতি ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ ইউকে, মো: তোফায়েল আহমদ সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ উপজেলা যুবলীগ, কবির হোসাইন যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্মী ও সদস্য ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ ইউকে, আব্দুল হামিদ যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ কর্মী ও সাবেক কর্মী বিশ্বনাথ উপজেলা যুবলীগ, এছাড়াও আরো বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ ছাত্রলীগের প্রমুখ নেতৃবৃন্দ। তারা তাদের বক্তব্যে বলেন ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠিত হয়। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় যুবলীগের ভূমিকা অনস্বীকার্য।
বক্তারা তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও শেখ হাসিনার উন্নয়নের দর্শনকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। প্রবাসে থেকেও দেশের জন্য কাজ করা যায় তার প্রমাণ এই জনসভা।
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে মুখরিত এই জনসভা প্রবাসী আওয়ামী পরিবারের ঐক্য, শক্তি ও আগামীর পথচলার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রমাণিত হয়েছে দূর প্রবাসেও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শেকড় গভীরে প্রোথিত সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।







