৭ ফেব্রুয়ারীর সিলেটে নির্বাচনী সমাবেশ সফলে জামায়াতের প্রচারপত্র বিতরণ
সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের নির্বাচনী মহাসমাবেশ সফলের লক্ষ্যে বিশ্বনাথে প্রচার পত্র বিতরণ করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্বনাথ উপজেলা ও পৌর সদরে এ সব প্রচার পত্র বিতরণে অংশগ্রহন করেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা সেক্রেটারি মতিউর রহমান পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, বাবুল আহমদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও উপজেলা ও পৌরসভা শিবিরের দায়িত্বশীলবৃন্দ।








