সিলেটে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে রেল লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারি জানান- সকাল সোয়া ৬টায় সিলেট স্টেশন থেকে কালনি এক্সপ্রেস ছেড়ে যায়। দক্ষিণ সুরমার শিববাড়িতে যাওয়ামাত্র রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রাকে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। যথারীতি কালনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চলে যায়।







