তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিল
২২ জানুয়ারি বৃহস্পতিবার সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ১০টায় জনসভা সফলের লক্ষ্য রোববার (১৮ জানুয়ারী) বিকেলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রচার মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
প্রচার মিছিল পুর্ব কোর্টপয়েন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখছেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, কায়ছার মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ সাহেদ, খন্দকার ফয়েজ আহমদ, মো: আশিক মিয়া, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আব্দুল আমিন,আয়াত আলী প্রিন্স, দিহান আহমদ হারুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, কোম্পানিগঞ্জ উপজেলার আহ্বায়ক এডভোকেট আলাউদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সদস্য সচিব নুরুল আমিন,বিশ্বনাথ উপজেলা সদস্য সচিব আশিকুর রহমান রানা, জৈন্তাপুর উপজেলা সদস্য সচিব আব্দুল ইলিয়াস প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন সিলেটবাসী তাদের জামাতা বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানকে বরন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যেই আলীয়া মাদ্রাসা মাঠ সহ নগরী জনসমুদ্রে পরিনত হবে। সিলেটের সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেখতে ও তার বক্তব্য শুনতে উদগ্রীব হয়ে আছে।
সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ২২ জানুয়ারি বৃহস্পতিবার আলীয়া মাদ্রাসা মাঠের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সকাল ৯ টার মধ্যে রিকাবীবাজার অডিটোরিয়াম এর সামনে উপস্থিত থাকার আহবান জানান।








