নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলীকে সংবর্ধনা

সিলেটের সিমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এম লিয়াকত আলীকে সংবর্ধনা প্রদান করেছে তামাবিল পাথর আমদানি কারক গ্রুপ ।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টায় তামাবিল পাথর আমদানি কারক গ্রুপের হলরুমে এ
সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলী বলেন, আপনারা আমাকে যে সহযোগিতা করেছেন তা ভুলবার নয়। আপনারা আমাকে যতটুকু সহযোগিতা করেছেন তার চেয়ে দিগুণ সহযোগিতা করার চেষ্টা করবো, তিনি তামাবিল পাথর আমদানি কারক গ্রুপ ও জৈন্তাপুর উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তামাবিল পাথর আমদানি কারক গ্রুপ সহ-সভাপতি হাজী জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য ইসমাইল হোসেন সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ও ফুল দিয়ে বরন করে নেয় তামাবিল পাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছেদু, তামাবিল স্থলবন্দর এডি পার্থ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সদস্য জাকির হোসেন আর্মি, আব্দুল করিম রাসেল প্রমূখ।
গত ২১মে জৈন্তাপুর পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী (আনারস) প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু (কাপ পিরিচ)এর চেয়ে ১৩৮৯৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।







