অন্তর্বতীকালীন সরকারকে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন
বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। এক বার্তায় নবগঠিত অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে সরকারের সাফল্য কামনা এবং বৈষম্যহীন সমাজ বিনির্মানের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা কামনা করা হয়।







