শাবিপ্রবিতে কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অপু-খোরশেদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন তৌহিদুল ইসলাম অপু এবং সাধারণ সম্পাদক হয়েছেন খোরশেদ বিন রফিক।
শুক্রবার (২৩ জুলাই) সংগঠনটির নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন রামিশা মাহমুদা, কাজী আসাদুজ্জামান, জুবায়ের আহমেদ ও সামসুল সায়ান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনন্যা দে, শাহরিয়ার খালেদ, সাইফুর ইসলাম নিরব ও মোঃ সাইদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন খালেদ সাইফুল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামছুল আরেফিন।
কোষাধ্যক্ষ হয়েছেন কাজী সাফায়েত এবং সহ-কোষাধ্যক্ষ হয়েছেন আবু বকর সিদ্দিক। দফতর সম্পাদক হয়েছেন সবুজ আহমেদ এবং সহ-দফতর সম্পাদক হয়েছেন শাহাদাত হোসেন। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন আসিফুর রহমান এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন তাসদিক। আইটি সম্পাদক হয়েছেন সাজ্জাদুল ইসলাম জুবেরি এবং সহ-আইটি সম্পাদক হয়েছেন তানভীর ইশতিয়াক। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইকরা আক্তার এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ফজলে রাব্বি।
প্রকাশনা সম্পাদক হয়েছেন ফারহানা সাবরিনা প্রিয়া এবং সহ-প্রকাশনা সম্পাদক হয়েছেন আল আমিন। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে রয়েছেন তাজমিয়া হক জেরিন এবং সহ-সম্পাদক হয়েছেন মোঃ মাহফুজ। ক্রীড়া সম্পাদক হয়েছেন আল রশিদ নাবিল এবং সহ-ক্রীড়া সম্পাদক হয়েছেন আসাদুল্লাহিল গালিব। সমাজসেবা সম্পাদক হয়েছেন মোঃ আজমাহিন আরাফ তুহিন এবং সহ-সম্পাদক হয়েছেন সাজ্জাদ হোসেন। মিডিয়া সম্পাদক হয়েছেন মোহাম্মদ হোসেন এবং সহ-মিডিয়া সম্পাদক হয়েছেন মাহবুব আলম। মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হয়েছেন তাসফিয়া ঐশী এবং সহ-সম্পাদক হয়েছেন তানজিনা আক্তার। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তানভীর, তারেক মনোয়ার, রাকিবুল ইসলাম, তানভীর হাসান হৃদয়, আব্দুল্লাহ আল হাসিব, সানজানা আক্তার, সাজিদ হোসেন, কারিব আবদুল্লাহ, শাওন উদ্দিন শামিম, শাহরিয়ার আজিম রাফি, তানবীর হোসাইন, ইমরান হোসাইন, মোঃ নাজমুল হাসান, নাফিসা সাদিয়া ও গোলাম রাসুল অর্ণব।








