তাহিরপুরে জুলাই ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জামায়াতের বিশাল মিছিল
সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই ছাত্র জনতার গনঅভ্যুত্থানে বিশাল গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলার পূর্ব বাজার থেকে বিশাল গণমিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূর্ব বাজারে বটতলায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাহিরপুর উপজেলার আমীর ও জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: রুকন উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, অতীতের একটা ক্ষমতাসিন শক্তি জামায়াতের পিছনে লেগে জামায়াতের আভ্যন্তরিন বিষয়ে নাক গলিয়ে, জামায়াতকে নিষিদ্ধ করে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পালিয়ে প্রাণ রক্ষা করেছে স্বৈরাচারা। এদেশের মানুষ আর স্বৈরাচার দেখতে চায় না। তিনি বলেন, বিগত সাড়ে ১৭ বছরের ও বেশি সময় ধরে জামায়াতে ইসলামী সহ এ দেশের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা,গুম,খুন, লুটতরাজ শুরু করেছিল। তার প্রক্ষিতে সাধিত হয় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব সাধারণ ছাত্রজনতার ও শ্রমিকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি।
এই জুলাই বিপ্লব অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। জামায়াতের বিরোধিতা করে যারা স্লোগান দিচ্ছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ নেই, নিজের স্লোগান নিয়ে নিজে এগিয়ে যান। আপনারা অতীতে ধৈর্য্য ধারণ করছেন, আরো ধৈর্য্য ধারণ করার অনুরোধ করছি। ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ,ইসলামের বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
তাহিরপুর উপজেলা সেক্রেটার মাওঃ মুসলিম উদ্দিন তালুকদারের পরিচালনায় ও উপজেলা আমীর মো: রুকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন জুলাই ছাত্র জনতার গনঅভ্যুত্থানের ছাত্র, জনতার জীবনের বিনিময়ে যে বিজয় মিছিল আমরা করতে পেরেছি , সেই শহীদের রক্তের দাগ কেটে যেতে না যেতেই আওয়ামী ফ্যাসিস্টদের কায়দায় যারা চাঁদাবাজী,দখলবাজ,বালু লুটরাজ, ও বিভিন্ন মহাল দখল করছ, তোমাদের ঠিকানা ও বাংলার মাটিতে জনগন রাখবে না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর সদর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মো:সেলিম হায়দার,উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মহিউল আলম মাসুম,সালেহ আহমদ,মুহাম্মদ আনোয়ার উদ্দিন, মাওলানা শাহজাহান আলী,আব্দুল হাকিম, মাওলানা ক্বারী শাহজাহান আলী। আই. বি. ডব্লিউ. এফ এর সুনামগঞ্জ জেলা সভাপতি হাজী ফরিদ উদ্দিন, আইডিয়াল ভিশন কলেজের অধ্যক্ষ মো: কামরুল ইসলাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব জামায়াতের সভাপতি মনির হোসেন, শিবির নেতা রাজন আহমদ, শাখাওয়াত হোসেন সহ ওলামা, শ্রমিক, ছাত্রসংগঠনের উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার হাজার হাজার জামায়াত প্রিয় জনতা।








