সিলেটরে পীর মহল্লায় বাসায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
সিলেট শহরের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লার একটি বাসায় গতরাত আনুমানিক ৯:৩০ মিনিটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই খবরটি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার কাছ থেকে পাওয়া গেছে।
বাড়ির মালিক আবুল খায়ের আল রশিদের সাথে যোগাযোগ করলে জানতে পারি যে তিনি তার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে বাসায় ছিলেন। রাত ৯টার দিকে কিছু দুর্বৃত্ত তাদের বাড়ির সামনে এসে বাড়ির গেটে লাথি মারতে ও চিৎকার করতে শুরু করে এবং তাদের হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে বাড়ির গেট ভেঙে তারা ঘরে ঢুকে পড়ে। সবাই চিৎকার শুরু করলে তারা গ্যাস লাইনে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন দেখে তারা ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনের ভয়াবহ অবস্থা দেখে তারা ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করে এবং প্রতিবেশীরা এগিয়ে এসে একসাথে আগুন নেভাতে সক্ষম হয়। যদিও বাড়ির কিছু ক্ষতি হয়েছে, তবুও কেউ আহত হয়নি।
এই ঘটনার মূল কারণ সম্পর্কে জানতে চাইলে আবুল খায়ের আল রশিদ বলেন, প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খানের সাথে রাজনৈতিক ও জমি বিরোধের কারণে তিনি দীর্ঘদিন ধরে এই ঘটনার মুখোমুখি হচ্ছিলেন। তিনি এই বিষয়ে নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন।








