সুনামগঞ্জে আনিসুল হকের সমর্থনে ধানের শীষের মিছিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হক এর সমর্থনে ধানের শীষের পক্ষে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন বাজারে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) পৃথক পৃথক স্থান স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে এই মিছিল শেষে বক্তব্য রাখেন।
জানা গেছে, সুনামগঞ্জ ১ আসনের নির্বাচনী এলাকা তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর বাজার, শ্রীপুর বাজার, বাগলী বাজার, ধর্মপাশা উপজেলার গাছতলা বাজার ও জয়শ্রী বাজারে। মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর বাজার ও মহিষখোলা বাজারে এবং জামালগঞ্জ উপজেলার মোমিনপুর বাজারে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি নেতাকর্মী সমর্থকগন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ এবং দলের বাহিরে কেউই যাবে না বলেও জানান। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব,কারন গত ১৭ বছরের মধ্যে অনুষ্ঠিত কোনো নির্বাচনেই ভোট দেয়নি এবং দিতেও পারি নি। সময় এসেছে দলের স্বার্থে নিজেদের স্বার্থে অধিকার আদায়ের জন্য দলের মনোনীত প্রার্থী আনিসুল হক কে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার। আর আনিসুল হক বিজয়ী হলে এই নির্বাচনী এলাকার উন্নয়ন হবে, বঞ্চিত হতে হতে হবে না কেউ আর কেউই বৈষম্যের শিকার হবে না। কারন আনিসুল হক শিক্ষিত,মার্জিত,ভদ্র আর মানুষের উপকারে সব সময় পাশে দাড়ায়। উপস্থিত বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।
এসময় এসব এলাকার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন।








