এমসি কলেজ ছাত্রদলের ত্রি-মাসিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত
নবগঠিত এমসি (মুরারিচাঁদ) বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির ত্রি-মাসিক মূল্যায়ন সভা বুধবার অত্যন্ত গুরুত্বের সাথে অনুষ্ঠিত হয়েছে। এই সভার মাধ্যমে কমিটি তাদের বিগত তিন মাসের সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন করে এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করে। বুধবার সকাল ১১:০০ ঘটিকায় এমসি কলেজের কলা ভবনের ১০১ নং কক্ষ তারুণ্যের উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে।
এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি-এর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ এবং সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মারজান উদ্দিন, যা সভায় এক শান্ত ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সূচনা করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ। তিনি তাঁর বক্তব্যে নতুন কমিটির কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রদলকে একটি আদর্শিক ও সুসংগঠিত শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করেন এবং নবীন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাবিবুল বাশার হাবিব, আজহার অনিক, আল আমিন, জহিরুল ইসলাম আলাল, আখতার উদ্দিন মিজান, সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান ও শিহাব উদ্দিন। তারা সকলেই কলেজ ছাত্রদলের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সেলিম আহমদ সাগর, যিনি তারুণ্যের প্রতি শুভকামনা জানান। এছাড়াও মহানগর ছাত্রদলের সদস্য মাহবুব হোসাইন ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য সুয়েব আহমদ সিমন উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষে সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন, সহ-সভাপতি হাবিবুর রহমান, আলী হোসাইন, হাবিবুর রহমান নাঈম, জাকির হোসাইন চৌধুরী, শাহানুর আহমদ এবং যুগ্ম সম্পাদকদের মধ্যে মোস্তাক আহমেদ শাকেল, ইয়াছিন আরাফাত নিবিড়, শাকিল আহমদ আকিল, সোহাগ আলম সহ অনেকে তাদের সাংগঠনিক অভিজ্ঞতা ও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জুয়েল মাহমুদ, রুবেল আহমদ, বেলাল আহমদ, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, আরিফুল হক আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক আব্দুস শাকিব, সহ-দপ্তর সম্পাদক হাসান মোজাহিদ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক গিয়াস রানা, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম এবং সদস্য ফাহমিদ আহমদ, আসিফ ওয়াজেদ সহ আংশিক কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ।
সভা শেষে সভাপতি খান মোহাম্মদ সামি সকল অতিথি ও নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই মূল্যায়ন সভা আমাদের কাজের গতিকে আরও বাড়াবে। ছাত্রদল এমসি কলেজে ছাত্রদের অধিকার আদায়ে সব সময় সোচ্চার থাকবে।”








