প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘চোর’ নাটক প্রদর্শন থিয়েটার সাস্টের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্য বিষয়ক সংগঠন থিয়েটার সাস্টের উদ্যোগে ‘চোর’ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনীয়াতনে নাটকটি প্রদর্শন করা হয়। এর আগে দুপুরে র্যালি শেষে অর্জুন তলায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করে সংগঠনটি।
এবিষয়ে থিয়েটার সাস্টের সভাপতি রাশিদ আবরার বলেন, নাটক আমাদের প্রতিবাদের ভাষা।নাটক সমাজের দর্পন সরুপ। সমাজের নানান অসংগতি আমরা নাটকের মাধ্যমে তুলে ধরি। “চোর” নাটক ছিল তারই ধারাবাহিক প্রচেষ্টা। মানব মনস্তত্ত্বের অন্ধকার এবং আলোকিত দিককে শিল্পের আলো ফেলে “চোর” নাটকে উপস্থাপিত হয়েছে। আলো থেকে অন্ধাকরের যাত্রা এবং এর পরিনতি নিয়ে নির্মিত হয়েছে থিয়েটার সাস্টের মৌলিক নাটক “চোর”। গত ২৮ বছর ধরে আমরা সমাজের নানান অসংগতি তুলে ধরছি আমাদের নাটকের মাধ্যমে। এবং আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে।








