সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দিলেন জাকেরীন

সন্ত্রাস চাঁদাবাজমুক্ত ও সম্প্রীতির সুনামগঞ্জে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য নির্বাচন করতে চান বলে মন্তব্য করেছেন আর সে কারনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরীন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পৌর শহরের নিজ বাসভবন প্রাঙ্গণে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চারবারের চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র ছিলেন। সুনামগঞ্জ ৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এসময় বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জাকেরিন আরও বলেন, আপনাদের বিশ্বস ও আস্থা ও অকুন্ঠ সমর্থনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সাথে থাকতে ও কাজ করতে চাই কারন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। তাই আমি কর্মসংস্থান,শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক বিষয়ে সুনামগঞ্জকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এর নাম ঘোষণা করেন। পরে রাতে ফেসবুক স্ট্যাটাসে সংবাদ সম্মেলন করে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণের ঘোষণা দেবেন বলে জানান দেওয়ান জয়নুল জাকেরীন







