ধর্মপাশার জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ খানের পথসভা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পথ সভা করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলান তোফায়েল আহমদ খান।
বুধবার (১০ডিসেম্বর) রাত ৭টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখা ১নং ধর্মপাশা সদর ইউনিয়নের রাজনগর গ্রামের সামনে ধর্মপাশা-সেলবরষ সড়কের পাশে এই পথ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। তিনি বলেন, বিগত সরকারের সময় আমি বা আমরা ভোট দিতে পারিনি, দিনের ভোট রাতে হয়েছে, ফেরেস্তারা ভোট দিয়েছে, কোনো কোনো বন্ধুরা বলে বেহেস্তের টিকেট বিক্রি করে, না আমরা ইসলামী রাজনীতি পরিচালনা করি, আমি ছোট থেকেই ইসলামী রাজনীতি করি, পুলিশের পিটানোর দাগ মাসের পর মাস এই পিঠে রয়েছে। সব শেষে তিনি দাঁড়িপাল্লায় সুনামগঞ্জ-১ আসনের সকল জনগনের কাছে ভোট ও দোয়া চেয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ ফিরোজ আলমের সভাপতিত্বে ও জামায়াতের নেতা মাওলানা মোবারক হোসেনের সঞ্চালনায় এই পথ সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, সেক্রেটারি কাজী মুখলেসুর রহমান, ধর্মপাশা সদর ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক তালুকদার, ধর্মপাশা সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোজাম্মেল হক, ২নং ওয়ার্ড শাখার সভাপতি শাহ কুতুব, সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বাসিন্দা জামায়াত নেতা অবসর প্রাপ্ত সার্জেন্ট জহুরুল হক, খয়েরদিরচর গ্রামের বাসিন্দা জামায়াত নেতা হাবিবুর রহমান ও কুয়েত প্রবাসী জামায়াত নেতা শাহ আলম প্রমূখ।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রতিলাল সরকারের সভাপতিত্বে ও দুলাল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপাধ্যক্ষ মাও. তোফায়েল আহমেদ খান। অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি সেক্রেটারি কাজী মুখলেসুর রহমান, ধর্মপাশা সদর ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক তালুকদার, ধর্মপাশা সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোজাম্মেল হক, ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।








