তাহিরপুরের আঙ্গারুলী হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুরে আঙ্গারুলী হাওরের ফসলকে পাহাড়ী ঢল, বৃষ্টির ডুবরা পানি থেকে রক্ষা ও ফসল ঘরে তুলার রাস্তা হিসাবে কম্পার্টমেন্টাল বাধঁটি মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বালিজুড়ী ইউনিয়ন আঙ্গারুলী হাওরে আঙ্গারুলী হাওরের কৃষকগণের আয়োজনে বিভিন্ন গ্রামের কৃষকগন অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে মোশাররফ তালুকদার,আজিজুর রহমান, নুরজ্জামান তালুকদার, হুমায়ুন রশিদ,মাহমুদ আলী, স্থানীয় মেম্বার খলিলুর রহমান, আব্দুল কাইয়ুম, সাইকুল, ইসলাম উদ্দিন,সিরাজ, কামরুল, আশরাফ নুর,মারুফ প্রমুখ অংশ গ্রহণ করেন।
কৃষকগন বলেন,এক ফসলী বোরো ধানের উপর নির্ভরশীল হাজার হাজার কৃষক প্রতি বছরেই বাঁধটি না হওয়ার কারনে কষ্টে ফলানো ফসল ঘরে তুলতে পারে না। আগাম পাহাড়ী ঢলে ফসলহানীর ঘটে। দীর্ঘদিন ধরে বার বার প্রশাসনের কাছে দাবী জানানেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবছরও এই বাঁধটি না হলে ৮-৯ শত কিয়ার (৩০ শতাংশে এক কিয়ায়) বোরো জমির ফসলহানীর আশংকা করছেন। তার জন্য দায়িত্বশীল কতৃপক্ষ এই বাঁধটি নির্মাণের জন্য দাবী জানান।








