রিক্সায় চড়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শিশির মনির

সারা দেশের সকল প্রার্থীরা ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে নেতাকর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন সংগ্রহ করেলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রিক্সায় চড়ে।
শুধু তাই নয় মনোনয়নপত্র সংগ্রহের সময় দুই ধর্মের দুজন নারী প্রতিনিধি, আলেম, বীর মুক্তিযোদ্ধা, পুরোহিত, কৃষক, রাজনীতিক, শিক্ষক, শারীরিক প্রতিবন্ধী সাথে ছিল। যা দেশের কোনো সংসদ সদস্য প্রার্থীদের দেখা যায় নি।
শুক্রবার বেলা ১১টায় রিক্সায় চড়ে দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সনজীব সরকার এর কায্যালয়ে যান এবং তার কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় সাথে ছিলেন, প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীরমুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস,আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস,রাবেয়া মনির, সুষমা পাল,শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়া প্রমুখ।
অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, জনগণের সমর্থন ভালবাসা নিয়ে বিজয়ী হলে সুনামগঞ্জ ২ আসনটিকে সমৃদ্ধ, ন্যায় ভিত্তিক, মানবিক, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে দুর্নীতি, শোষণ মুক্ত গড়ে তুলে শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী এবং আদর্শ এলাকা হিসাবে পরিণত করবো। যেখানে কোনো বেদাবেদ থাকবে,যার যার প্রাপ্য অধিকার ও সম্মান পাবে। বেকার যুবকদের কর্মসংস্থান সহ সকল সমস্যার সমাধান করবো যা আগে কখনোও কেউই করতে পারে নি চেষ্টাও করে নি। পরিবর্তন করতে হলে সবাই ঐক্য বদ্ধ ভাবে ভাল কাজে সহযোগিতা করতে হবে এগিয়ে আসতে হবে নিজ নিজ অবস্থা থেকে।
এই আসনে সবার অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে,নিরপেক্ষ, ভয়ভীতিহীন, অবাধ সুষ্ঠ নির্বাচন হবে,ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে প্রশাসন সে ব্যবস্থা করবে বলে তিনি আশা করেন।







