শান্তিগঞ্জে অনাবাদি জমিতে সেচ করতে গেলে প্রতিপক্ষের হামলা: আহত ৬
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামের হারুন রশীদের ২০ একর বোর জমিতে পানি সেচ করতে গেলে একই গ্রামের প্রতিপক্ষের দ্বারা হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় অভিযোগকারী সহ ৬ নারী-পুরুষ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায়।
এঘটনায় ঘোড়াডুম্বুর গ্রামের মৃত উমর আলীর ছেলে আব্দুল গফুর বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় গত বৃহস্পতিবার (০১ জানুয়ারী) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়াডুম্বুর গ্রামে ২০২৩ইং সনে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধ সহ গ্রামবাসীর মধ্যে পক্ষে-বিপক্ষে একাধিক মামলা মোকদ্দমার জেরে প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আকিকুর রহমান আকিকের পক্ষের এক ব্যক্তি খুন হন। উক্ত খুনের ঘটনায় প্রতিপক্ষের আব্দুল গফুর, হারুন রশীদ সহ তাহাদের পক্ষের নির্দোষ লোকজনদেরকে হত্যা মামলায় অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়। পাশপাশি উক্ত হত্যা মামলার ভয় দেখিয়ে প্রতিপক্ষের লোকজন অভিযোগকারী আব্দুল গফুর, তাহার ভাগিনা হারুন রশীদ সহ তাহাদের লোকজনদেরকে








