সুনামগঞ্জে ইমনদোজ্জার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদোজ্জা আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. রিদওয়ানুল হক নিহাল তিনি জানান, প্রশাসনের প্রতি শহরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ঘটনাটিকে ব্যক্তিগত বিরোধ হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়; বরং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জিসান আহমদ রাহি, জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব শবনমদ্দোজা জ্যোতি, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইমন আহমদ শিহাব, ছাত্রশক্তির বিশ্বম্ভপুর উপজেলার আহ্বায়ক শরীফ হোসাইন মিজান প্রমুখ৷
রিদওয়ানুল হক নিহাল আরও জানান, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০টার দিকে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুবশক্তির সংগঠক ও সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ইমনদোজ্জার ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, এ হামলা একটি সুপরিকল্পিত রাজনৈতিক হামলা এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, সন্ত্রাস ও দমননীতির মাধ্যমে আন্দোলনকারীদের কণ্ঠরোধ করা যাবে না। প্রয়োজনে রাজপথে নামারও ঘোষণা দেন নেতারা।






