দক্ষিন সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মল্লিক বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দক্ষিণ সুরমা শাখার পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি তিনি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে বক্তব্য প্রদান করেন এবং সংখ্যালঘু অধিকার সংক্রান্ত বিষয়ে সংগঠনের অনুমোদন ছাড়া ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। এসব কার্যক্রম দলীয় নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থী এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।








