মাধবপুর মেয়র পদে দোয়া চান বিএনপি নেতা হামিদুর রহমান
আসন্ন মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ হামিদুর রহমান হামদু। তিনি মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার (১ মার্চ) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
হামিদুর রহমান হামদু বলেন, দীর্ঘদিন ধরেই জনপ্রতিনিধি হিসেবে কাজ করার ইচ্ছা ছিল। বিভিন্ন কারণে তা সম্ভব না হলেও তিনি সবসময় পৌরবাসীর সুখ-দুঃখ ও সমস্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে চান বলেও জানান তিনি। এর আগে মেয়র পদে নির্বাচন করলেও জয়ী হতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, পৌরবাসীর প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ অব্যাহত রয়েছে।
নির্বাচিত হলে মাধবপুর পৌরসভাকে উন্নয়নমুখী ও বাসযোগ্য নগরীতে রূপান্তর এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় মাধবপুর পৌরসভার সর্বস্তরের জনগণের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন বিএনপির এ নেতা।







